ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার সাভারে ডিবি পরিচয়ে নয় লাখ টাকা ছিনতাই

মীর জেসান হোসেন তৃপ্তী :
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার সাভারে দিনে-দুপুরে ভুয়া ডিবি পরিচয়ে মো. হাবিবুর রহমান নামে এক মাদরাসা শিক্ষককে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। গত ১৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। এর আগে, ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সাভারের রাজাশন আইচা নোয়াদ্দা এলাকার একটি শাখা সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জমি রেজিস্ট্রি করার উদ্দেশ্যে সোনালী ব্যাংক নবীনগর শাখা থেকে ৯ লাখ টাকা উত্তোলন করে সাভারের আইচা নোয়াদ্দার নিজ বাসায় যাবার পথে একটি সাদা প্রাইভেটকার এসে ভুক্তভোগীকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে। এসময় প্রাইভেটকার থেকে দুজন ব্যক্তি বের হয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাবিবুর রহমানকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেয়। এরপর তারা ভুক্তভোগীর চোখ বেঁধে তাকে মারধর করতে থাকে এবং তার কাছে থাকা ৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে। এ ব্যাপারে ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এবিয়ে আমরা খতিয়ে দেখছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।