ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে মানবপাচার প্রতিরোধে প্রশিক্ষনমুলক সভা

ফিরোজ আহম্মেদ , ঝিনাইদহ প্রতিনিধিঃ
আগস্ট ৩১, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে মানবপাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) সক্রিয়করন বিষয়ে উপজেলা পর্ষায়ে প্রশিক্ষনমুলক সভা অনুষ্টিত হয়েছে। রাইট’স যশোর এর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু।কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভাতে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার তপন কুমার বিশ^াস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আলমগীর হোসেন, শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন ও উপজেলা যুব উন্নয়ন, পরিবার পরিকল্পনা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জামে মসজিদের খতিব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের কর্মকর্তাগন।সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াসের সঞ্চালনায় প্রশিক্ষনমুলক সভাতে বক্তাগন বলেন- মানব পাচার একটি জঘন্যতম অপরাধ। নারী, শিশু সহ সমাজের নানান পেশার মানুষ এর স্বীকার হয়ে থাকে। এসব প্রতিরোধে অত্র উপজেলার সংশ্লিষ্ট কমিটিকে আরো কার্ষ্যকর ভ’মিকা পালনসহ বেশি বেশি সভা সমাবেশ করে সাধারন মানুষকে সচেতন করার আহব্বান জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।