ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেলো কলেজ ছাত্রের

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
আগস্ট ২১, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সদর উপজেলায় বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মাসুম হোসেন ( ২১) নামের অর্নাস তৃতীয় বর্ষের এক ছাত্রের।নিহত মাসুদ হোসেন হলেন সদর উপজেলার ফুরসুন্ধী ইউনিয়নের মিয়াকুন্ডু গ্রামের ইয়ারুল জোয়ারদারের ছেলে এবং আমেনা খাতুন ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।এ দুর্ঘটনার ব্যাপারে মাসুদের বন্ধু হৃদয় জানান, রোববার আনুমানিক রাত ৮ টার দিকে কুশবাড়ীয়া বাজার থেকে আমার পালসার মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে গিয়েছিল বন্ধু মাসুদ । বাইক চালানো অবস্থায় হঠাৎ নিজে নিজেই সাইকেল থেকে পড়ে যায় সড়কের উপর।এসময় তার মাথায় প্রচন্ড আঘাত লেগে তার। পরে ঘটনা স্থানে স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার নারিকেল বাড়ীয়া বাজার ক্যাম্পের ইনচার্জ জানান, মোটরসাইকেল থেকে পড়ে মাসুদ নামে একজনের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।