ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রামপালে ওয়ারেন্টভূক্ত আসামী আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা :
আগস্ট ১৩, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে। শনিবার (১২ আগষ্ট) রাত ১০ টায় রামপাল থানা পু্লিশ চন্দ্রাখালী গ্রামে অভিযান চালান। ওই সময় চন্দ্রাখালী গ্রামের মৃত সিদ্দিক শেখের পুত্র জিআর ১৩৫/১৩ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সালাম শেখ (৫০) কে বাড়ী থেকে আটক করে। আটক সালামকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস,এম আশরাফুল আলম।

রামপালে ওসি’র সাথে মাহিন্দ্র চালকদের মতবিনিময় সভা

রামপাল বাগেরহাট সংবাদদাতা : রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম মাহিন্দ্র গাড়ীর সমিতির নেতৃবৃন্দ ও চালকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। রবিবার (১২ আগষ্ট) সন্ধায় থানার হল রুমে ওসি আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন ওসি (তদন্ত) মো. হানিফ, এসআই ইসমাইল হোসেন, মাহিন্দ্র চালক সমিতির সভাপতি ও উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ফকির রবিউল ইসলাম প্রমুখ। এসআই লিটনের সঞ্চালনায় সভায় রাস্তায় চলাচলের পথে পথচারী ও যাত্রীদের সুবিধার জন্যে সর্বাগ্রে ট্রাফিক আইন মেনে চলা সংক্রান্ত বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণসহ দিক নির্দেশনা দেওয়া হয়। যাত্রী পরিবহনে তাদের হয়রানী, ভোগান্তি কমিয়ে আনা এবং অন্য যানবাহন চলাচলে কোন প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় সে বিষয়েও জোর দেন ওসি আশরাফুল আলম। যাত্রী হয়রানী, চাদাঁবাজীসহ সড়কে যানজট সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করা হবে বলেও হুসিয়ারি দেন ওই কর্মকর্তা।#

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।