ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা প্রদান

ফিরোজ আহম্মেদ ,ঝিনাইদহ প্রতিনিধিঃ
আগস্ট ১২, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে সিকায়েডের পক্ষ থেকে এসএসসি ২০২৩ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১১ আগষ্ট) বিকালে উপজেলার ছোট শিমলা গ্রামের সিকায়েড কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সিকায়েডের সহ সভাপতি শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতাকে আরও বেগবান করতে আমাদের আজকের আয়োজন। তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। সাধারন সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতেরর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সাবেক মেম্বার আহসান হাবিব পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন,, নাজির উদ্দিন, হাসান বিশ্বাস এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকগন।
সিকায়েডের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ,তরিকুল ইসলাম,সুজন হোসেন। কৃতি শিক্ষার্থীদের পক্ষে রিয়াজ, পলি,সুমাইয়া ও রত্না কুমারী । অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করারা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।