ঢাকারবিবার , ৬ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তালায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের উপকারভোগীর টাকায়দালাল চক্রের ভাগ

তালা (সাতক্ষীরা)প্রতিনিধিঃ
আগস্ট ৬, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরারতালায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও পূর্ণবাসন প্রকল্পের উপকারভোগীর টাকায় ভাগ বসিয়েছেন স্থানীয়দালাল চক্র। সিংহভাগ উপকারভোগীর কাছ থেকে অর্ধেকেরও বেশী হাতিয়ে নিয়েছেন তারা।প্রাপ্ত তথ্যেজানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও পূর্ণবাসন প্রকল্পের আওতায় দূর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর কতৃকতালা উপজেলার ৯৬ জন প্রতিষ্ঠান ও দরিদ্র, অসহায় ও ছিন্নমুল পরিবারের জন্য ১ বান ঢেউটিন ও৩ হাজার নগদ টাকা বরাদ্দ দেয়া হয়। গত ২৪জুলাই সাতক্ষীরা-১আসনের(তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধানঅতিথি হিসাবে উপস্থিত থেকে এই চেক ও ঢেউটিন বিতরণ করেন।এ সময় তিনি বলেছিলেন, এটাপ্রধানমন্ত্রীর উপহার। আপনাদের এই টাকা থেকে কোনো দালাল চক্রকে টাকা দিবেন না।কিন্তু সংসদসদস্যের কোনো কথাই শোনেনি এই চক্রটি। চেকের মাধ্যমে টাকা প্রদান করা হলেও খলিলনগরইউনিয়নের হাজরাকাটি গ্রামের আরিজুলের স্ত্রী ও সংরক্ষিত আসনের মহিলা ওয়ার্ডের সাবেকমেম্বর প্রার্থী জুলেখা বেগম এবং জালালপুর ইউনিয়নের ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্যাফিরোজা বেগম কৌশলে উপকার ভোগীদের টাকা থেকে অর্ধেক টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াসরকারী বিভিন্ন উপকার ভোগীদের কাছ থেকে এভাবে বিভিন্ন প্রকল্প থেকে টাকা হাতিয়েনেয় চক্রটি।এর আগেজালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের তবিবুর রহমান কালু ও জালালপুর ইউনিয়নের ৩ নংসংরক্ষিত ওয়ার্ডের সদস্যা ফিরোজা বেগম সহ এই দালাল চক্রটি উপজেলা সমাজসেবা অফিসেরদূর্ণীতিপরায়ন কর্মকর্তাদের জোকসাজসে প্রতিবন্ধী কার্ড তৈরী করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েনিয়েছেন।যেটা পরবর্তীতে জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের তদন্তে প্রমাণিত হয়।এবিষয়ে নামপ্রকাশ না করার শর্তে কয়েক জন ভুক্তভোগী জানান,আমরা টাকার ভাগ না দিলে পরবর্তীআমাদের কোন সুযোগ সুবিধা দেওয়া হবে না।আমরা গরীব মানুষ পরবর্তীতে আর কোন কিছুযদি আমাদের না দেয় সেই ভয়ে বাধ্য হয়ে টাকার ভাগ দিয়েছি।এবিষয়েফিরোজা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঢেউটিন ও টাকা পাইতে তিনি নিজে ডিসিঅফিসে গিয়ে উপকারভোগীর তালিকা জমা দিয়ে এসেছিলেন। তাই উপকারভোগীরা ঢেউটিন ও টাকাপেয়ে খুশি হয়ে তাকে টাকা দিয়েছেন।কেও খুশি হয়ে দিলে সেটা নেওয়া কি দোষের? এবিষয়েজুলেখা বেগমের কাছে জানতে চাইলে বলেন, আমরা জনগণের সহযোগীতা করি। ঢেউটিন ও টাকাপাইতে সহযোগীতা করার কারণে তারা খুশি হয়ে আমাদের অর্ধেক টাকা দিয়েছে। এ বিষয়েউপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক বলেন, আমরা তালিকা অনুযায়ী সংসদ সদস্যএ্যড. মুস্তফা লুৎফুল্লাহার উপস্থিতিতে প্রতিটি উপকারভোগীর হাতে চেক ও ঢেউটিন বিতরণকরেছি। পরে যদি কেউ কাউকে টাকা দেয় তাহলে আমাদের কি করার আছ

তালায়বিষাক্ত সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

তালা(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরারতালায় বিষাক্ত সাপের কামড়ে রামপ্রসাদ হরি (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সেউপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামের নিমাই হরির পুত্র ও বীর মুক্তিযোদ্ধা আঃসালাম গণ-গ্রন্থাগারের পাঠক ফোরাম ও কপোতাক্ষ যুব পানি কমিটির সদস্য। ঘটনাটিরবিবার(৬আগষ্ট)সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে ঘটেছে।পরিবারসুত্রে জানাযায়,শনিবার রাতে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রামপ্রসাদ হরিকে একটি বিষধর সাপেকামড় দেয়।সাপের কামড়ে ঘুম থেকে জেগে উঠে সাপে কামড়ের বিষয়টি পরিবারকে জানালে রাতেইতারা স্থানীয় ওঝা দিয়ে ঝাড়-ফুঁক করান।কিন্তু রবিবার সকালে তিনি মৃত্যুর কোলে ঢলেপড়েন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে রামপ্রসাদ ছিলেন সবার ছোট।একমাত্র ছেলে সন্তানকেহারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন বাবা নিমাই হরি। আদরের ছোট ভাইকে হারিয়ে পাগল প্রায় তিনবোন। রামপ্রসাদের এই অকাল মৃত্যুতে এলকায় শোকের ছায়া নেমে এসেছে।এদিকে তারমৃত্যুতে মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগার কর্তৃপক্ষ,যুব কমিটি,পাঠক ফোরাম, উপজেলাপানি কমিটি গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।