ঢাকারবিবার , ৩০ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

তালা(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
জুলাই ৩০, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য, ভাংচুর, গাড়ী পোড়ানোসহ সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাাই) বিকেলে বিক্ষোভ মিছিলটি তালা ডাকবাংলোর সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা জামায়াত, বিএনপিসহ স্বাধীনতা বিরোধিদের বিরুদ্ধে শ্লোগান দেন। বিক্ষোভ মিছিলে শেষে তালা ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, আওয়ামী লীগনেতা মীর জাকির হোসেন, মোজাফ্ফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।