ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় বাসে আগুন ও নাশকতার ঘটনায় আশুলিয়া থানায় বিএনপির ৬২ নেতা কর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসচালক ও পুলিশ বাদী হয়ে থানায় বিভিন্ন ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয় ।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে বিকাশ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসচালক আনোয়ার হোসেন বাদী হয়ে পুড়ে যাওয়া বিকাশ পরিবহন বাসের চালক আনোয়ার জানিয়েছিলেন, বিকাশ পরিবহনের গাড়ি নবীনগর থেকে ঢাকার আজিমপুর পর্যন্ত চলাচল করে। বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের মির্জানগর ইউলুপ থেকে বাস ঘুরিয়ে নবীনগরে যাচ্ছিলেন তিনি ও তার বাসের হেল্পার। ওই সময় হঠাৎ পেছন থেকে ৫০ থেকে ৬০ জনের একটি মিছিল সড়কে এসে বাসে ভাঙচুর শুরু করে। তাদের অনেকের হাতে চাপাতি ও লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল।তিনি আরও বলেছিলেন, ‘তিন থেকে চারটি বাসে এলোপাতাড়ি ভাঙচুর করা হয়। মুহূর্তেই আমার বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা, তবে তারা বিএনপি না আওয়ামী লীগের, সেটা জানতে পারিনি।আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকি দেওয়ান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক তমিজ উদ্দিন,ঢাকা জেলা উত্তর সাবেক যুগ্ন-আহবায়ক সাজ্জাদ হোসেন আদর, ঢাকা জেলা বিএনপির আহ্বায়ক মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব খানসহ ৩২ জন। অপর ঘটনায় আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়ার রসায়ন মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় আগুন, ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার অভিযোগে মামলা দায়ের করেন আশুলিয়া থানার এসআই ফরহাদ বিন করিম। এ মামলায় আসামি করা হয়েছে ৩০ জনকে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘বাস ও অটোরিকশা পোড়ানোর পৃথক দুই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

