ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সালথায় দুইদিনব্যাপী সাহিত্য ও বই মেলার সমাপনী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জুলাই ২৯, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় দুইদিনব্যাপী সাহিত্য ও বই মেলা ২০২৩ইং এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই সাহিত্য ও বই মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শেখ সাদিক প্রমুখ। এছাড়াও জেলা- উপজেলার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ব্যক্তিবর্গসহ বিভিন্ন শেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আমি চাই আগামীতে সালথা নগরকান্দার মাটিতে কোন প্রকার ঢাল, শরকি কাইজ্জা মারামারি বন্ধ করে সকলে মিলে সাহিত্য চর্চা করতে হবে। সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের সঠিক সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরতে হবে। সেই লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের আবহমান সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।