ঢাকাসোমবার , ২৪ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধিঃ
জুলাই ২৪, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের বৌ বাজার এলাকায় চোর অপবাদ দিয়ে শিশু নির্যাতনের ঘটনায় জড়িত গ্রাম পুলিশ মো. নাসিম খান ওরফে (কালু চৌকিদার)সহ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার উপজেলার সন্ন্যাসী বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় নূর মোহাম্মদ, আজিজ চৌকিদার, নজরুল শিকদার ও মোয়াজ্জেম হাওলাদারসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তরা, শিশু ইয়সিন আরাফাতকে দড়ি দিয়ে হাত-পা বেধে নির্যাতনের ঘটনা জড়িত গ্রাম পুলিশ মো. নাসিম খান ওরফে (কালু চৌকিদার)কে চাকুরী থেকে অপসারনসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।প্রসঙ্গত, গত শুক্রবার (২১ জুলাই) রামপাল উপজেলার বৌ বাজার এলাকায় চোর অপবাদ দিয়ে শিশু ইয়সিন আরাফাতকে নির্যাতন করেন গ্রাম পুলিশ মো. নাসিম খান ওরফে (কালু চৌকিদার)সহ বেশ কয়েকজন। নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের গ্রাম পুলিশ মো. নাসিম খান, একই এলাকার মাহমুদ ইসলাম ও মো. কেরামত হাওলাদারকে গ্রেফতার করে।এ ঘটনায় শিশু ইয়াসিনের বাবা দিনমজুর অলিয়ার রহমান বাদী হয়ে রামপাল থানায় ৫ জনের নামে একটি মামলা করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।