ঢাকাশুক্রবার , ২১ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনার পাইকগাছায় সহকারী ডা. মামুন কর্তৃক ৪ শ্রমিককে কলম দিয়ে খুচিয়ে আহত করার অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
জুলাই ২১, ২০২৩ ২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা জেলার পাইকগাছার বিতর্কিত সহকারী মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন কর্তৃক চার শ্রমিকে কলম দিয়ে খুচিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে। গত বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে পাইকগাছা এসডি পরিবহনের ম্যানেজার শাহিনুর রহমান আসাদুল সানা নামে এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগে ভর্তি করাতে নিয়ে আসেন। এ সময় জরুরী বিভাগের কক্ষে রোগীর চেয়ারে বসালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন রোগী ও তার স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। রোগীর স্বজন শ্রমিক নেতা শাহিনুর রহমান প্রতিবাদ করলে তাকে শারিরিক ভাবে তাকে লাঞ্চিত করে। খবর পেয়ে শ্রমিক নেতা গোলাম বারী খোকন, নুর আলী, শহিদুল ইসলাম হাসপাতালে এলে তাদের উপর আবারো হামলা করে আহত করে। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে অন্য শ্রমিরা হাসপাতালে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উল্লেখ্য: ইতিপূর্বে এই চিকিৎসক উপজেলার আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রে একইভাবে সাংবাদিকদের উপর হামলা করে আহত করে এবং ৪জন সাংবাদিকসহ ৫ জনের নামে মামলাও করেন। যার নং- ২১/২৩ ইং। বারবার একই ধরণের কর্মকান্ডে লিপ্ত থাকায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের প্রত্যাহার ও তাকে ডোব টেষ্ট করার দাবী জানান শ্রমিক নেতারা। পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্জয় কুমার মন্ডল উপস্থিত আহত ব্যক্তিদের উদ্দেশ্য বলেন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার খুলনায় মিটিংয়ে আছেন উনি এসে বিষয়টির ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে জানতে উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদারের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি এবং উপজেলা পঃ পঃ কর্মকর্তার সাথে ফোনে কথা বলেছি। তিনি বিষয়টি নিরোশনের আশ্বাস দিয়েছেন। ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।