ঢাকাবৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

Link Copied!

ঠাকুরগাঁওয়ে অতিদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে, সংস্থার মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায় ও পিকেএসএফ’র সহযোগিতায় চেক হস্তান্তর করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিকের ২৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ১২ হাজার টাকা করে তিন লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া একজনকে ভর্তির জন্য ১৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।