ঢাকাবৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তালায় অনলাইন জুয়া বাল্যবিবাহ ইভটিজিং চুরি মাদক ও কিশোর অপরাধ দমনে নানা উদ্যোগ গ্রহন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
জুলাই ২০, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ অনলাইন জুয়া,চুরি, মাদক বাল্য বিবাহ কিশোর অপরাধ সহ বিভিন্ন অপরাধ দমনে ব্যতিক্রম ধর্মী নানা উদ্যোগ গ্রহণ করেছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে খলিলনগর ইউনিয়নে।ইউনিয়ন পরিষদের সচিব সেখ রেজাউল করিম জানান, খলিলনগর ইউনিয়নে সাম্প্রতিককালে অনলাইন জুয়া, চুরি, মাদকের অপব্যবহার বৃদ্ধি পাওয়ায় গত ১৭ জুলাই চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে খলিলনগর ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়। সভায় কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত সমূহ হলো:- প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে সচেতনামূলক সভা, অভিভাবক সমাবেশ, ইমাম সমাবেশ, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নেতৃত্বে গ্রামে গ্রামে নৈশ প্রহরার ব্যবস্থা গ্রহণ, সচেতনমূলক মাইকিং, রাত ১১টার মধ্যে গ্রামের দোকান বন্ধ, শিক্ষার্থীদের স্কুল চলাকালীন বাজারে কেরাম বোর্ড খেলা ও আড্ডা বন্ধ ইত্যাদি।ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ইতিমধ্যে গত ১৮ জুলাই খলিলনগর বাজার ও ১৯ জুলাই মাছিয়াড়া পাঁচমাথা বাজারের সচেতন মূলক সভা অনুষ্টিত হয়। এ ছাড়া গত ১৮ জুলাই রাত হতে ইউপি সদস্যদের তত্বাবধানে গ্রাম পুলিশদের নেতৃত্বে গ্রামে গ্রামে নৈশ প্রহরা শুরু হয়েছে।এব্যাপারে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, সাম্প্রতিক কালে খলিলনগর ইউনিয়নসহ তালা উপজেলায় চুরি, অনলাইন জুয়া মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উদ্ধেগ জনক ভাবে কিশোররাও বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে।এ সব অপরাধ দমনে এবং যুব অবক্ষয় রোধে পুলিশের তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। জনগণ কে সচেতন করতে পারলে অনলাইন জুয়া বাল্যবিবাহ ইভটিজিং চুরি মাদকের মতো অপরাধ সমূহ দমন ও নিয়ন্ত্রণ করা সম্ভব। সে লক্ষ্যে খলিলনগর ইউনিয়ন পরিষদ দল মত র্নিবিশেষে সকল জনগণকে ঐক্যবদ্ধ করে সচেতনা মূলক কর্মসূচিপালন করছে। সমাজে যার ইতি বাচক প্রভাব পড়তে শুরু করেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।