লক্ষ্মীপুরের রামগঞ্জে দীর্ঘদিনের কচুরিপানা ও ময়লা আবর্জনা পূর্ন খাল সংস্কার কাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে উপজেলার ভোলাকোট ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলুর বিরুদ্ধে।গতকাল দুপুরে সোনাপুর -চিতৌষী সড়কের নাগরাজারামপুর- শৈরশৈই খালে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা ও কচুরিপানা অন্যত্রে সরিয়ে খাল সংস্কার কাজে বাধা প্রধান করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু। এসময় ময়লা আবর্জনা সরিয়ে নেওয়ার কাজে ব্যবহারিত গাড়ির চাবি নিয়ে টানাহিচড়া করেন তিনি। এঘটনায় এলাকাবাসী মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।মঙ্গলবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার পৌর সোনাপুর বাজার থেকে শুরু হয়ে পূর্ব দিকে পানিয়ালা হয়ে ডাকাতিয়া নদীর সঙ্গে মিশেছে খালটি। কচুরিপানায় প্রায় পুরো খাল ঠাসা। খালের পাড়ে গ্রাম্য হাট বাজার গড়ে ওঠায় খাল দখল করে পাড় ঘেঁষে গড়ে উঠেছে কাঁচা-পাকা স্থাপনা। দোকানের ও ঘরবাড়ির ময়লা ফেলছে অনেকেই। উভয় পাড়ের বাসিন্দাদের ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে এটি। অনেক বাড়ির শৌচাগার ও নালার সংযোগও দেওয়া হয়েছে এ খালে। এভাবে পানিপ্রবাহের জায়গা সংকুচিত হয়ে গেছে। এককথায় দখল-দূষণে অস্তিত্ব হারাচ্ছে খালটি।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ময়লা আবর্জনা ও কচুরিপানায় পূর্ণ হয়েছে পুরো খাল। এতে চরম দূর্গন্ধ সৃষ্টি হয়েছে। বাড়ছে মশা-মাছির উৎপাত। সরকারি ভাবে খালটি সংস্কারের কোন উদ্যোগ না নেয়ায় এলাকাবাসীর অনুরোধে নিজ অর্থায়নে ২ লক্ষ টাকা ব্যয়ে ৪ কিলোমিটারের খালটি সংস্কার কাজ শুরু করেন স্থানীয় এসএসবি ব্রিক ফিল্ড এর মালিক ছানা উল্লাহ। কিন্তু উদ্দেশ্য প্রনোদিতভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু খালটি সংস্কারের কাজে বাধা দেন। খালের ময়লা আবর্জনা ও কচুরিপানা সরিয়ে নেওয়ার কাজে ব্যবহারিত গাড়ির চাবি নিয়ে টানাহেচড়া শুরু করে দেয়।এব্যাপারে স্থানীয় আহম্মেদ উল্লাহ, জহিরুল ইসলাম সহ অনেকে জানান, সমাজ সেবক সানাউল্লাহ যে উদ্যোগ নিয়েছে তাতে এই এলাকায় আগামীতে খাদ্যশষ্য ও মৎস্য উৎপাদন কয়েক গুন বেড়ে যাবে। কিন্তু কেন চেয়ারম্যান এধরণের জনকল্যাণ মূলক কাজে বাঁধা সৃষ্টি করলো তা আমাদের বোধগম্য নয় ।এব্যাপারে এসএসবি ব্রিকসের মালিক সানাউল্লাহ পাটোয়ারী বলেন, রামগঞ্জের অধিকাংশ খালই ময়লা-আবর্জনা ও কচুরিপানা স্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে খালটি সংস্কারের কোন উদ্যোগ নেয়নি সরকার। মশা মাছির উৎপাত বেড়ে গেছে। ময়লা আবর্জনার দুর্গন্ধে অস্বস্তিকর অবস্থায় রয়েছেন এলাকাবাসী। তাই এলাকাবাসীর অনুরোধে পরীক্ষামুলক ভাবে ২ লক্ষ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার খালের ময়লা-আবর্জনা কচুরিপানার স্তূপ পরিস্কার কাজ শুরু করেছি। কিন্তু চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু এসে বাধা প্রদান করে। তাই বর্তমানে কাজ বন্ধ রয়েছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু বলেন, খাল পরিষ্কার করলেই জনকল্যান হয় না, জনগনের কল্যান করার আরো অনেক রাস্তা আছে। খাল পরিষ্কার করার নামে ছানা উল্লাহ মূলতঃ মাটি উত্তোলনের পাঁয়তারা করছে বলে দাবী করেন তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোসাঃ শারমিন ইসলাম বলেন, খালের জমানো ময়লা আবর্জনা ও কচুরিপানা স্তুূপ পরিস্কারের কাজটি অবশ্যই ভালো কাজ। কিন্তু যেহেতু এটি সরকারি খাল তাই আমাকে অবগত করে কাজটি করা তার উচিত ছিল।

