ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু মশা নিধন কার্যক্রম শুরু

Link Copied!

চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা ৪নং ওয়ার্ডের শহীদ আবুল কাশেম সড়ক এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি ও ডেঙ্গু আতঙ্কের কারণে দেশব্যাপী ডেঙ্গু মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা পৌরসভার ব্যবস্থাপনায় ডেঙ্গু মশক নিধন কার্যক্রম এক মাস ব্যাপী চলমান থাকবে।চুয়াডাঙ্গা পৌরসভার কনজারভেন্সি অফিসার জুবায়ের আহমেদ জানান, ডেঙ্গু মশক নিধন কার্যক্রম চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রত্যেকটি পাড়া মহল্লায় এবং যেখানে যেখানে ড্রেন ও পরিত্যাক্ত জায়গা আছে সেসব জায়গায় মশক নিধন ওষুধ প্রয়োগ করা হবে। চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন ও চুয়াডাঙ্গা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়ার নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান জুবায়ের আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সমাজসেবক রফিকুল ইসলাম টোকনসহ ওয়ার্ডের বাসিন্দারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।