ঢাকামঙ্গলবার , ১১ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ভেলাবারী ইউনিয়নে সেতুর অভাবে ১০টি গ্রামবাসীর জনদুর্ভোগ

সুমন ইসলাম বাবু,লালমনিরহাট :
জুলাই ১১, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট আদিতমারী উপজেলার ভেলাবাড়ী মহিষতুলি ঝাড়িঝাড় এলাকায় রত্নাই নদীতে একটি সেতুর অভাবে ১০টি গ্রামবাসীর জনদুর্ভোগের স্বীকার। রত্নাই নদীটি ভারতে সাথে সংযুক্ত থাকায় প্রায় বন্যা দেখা দেয় যা বেশিরভাগ সময় পানি থাকে ফলে খেঁয়াঘাট দিয়ে নৌকাই তাদের পারাপরের একমাত্র ভরসা।স্থানীয়দের সূত্রে জানাগেছে, স্বাধিনতার ৫২ বছর পর থেকে ঐ এলাকায় ব্রীজ নির্মান করা হবে বলে বিভিন্ন সময় জনপ্রতিনিরা আশ্বাস দিলেও আজ পর্যন্ত নির্মান করা সম্ভব হয়নি। ফলে এলাকার জনগনের পারাপারের জন্য নৌকায় একমাত্র ভরসা।অপরদিকে শুকনা মৌসুমে আবার বাঁশের সাকোঁতে মটরসাইকেল, বাইসাইকেল নিয়ে চরম আতঙ্কে পারাপার করতে হয়।সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভারতের সিমান্তবর্তী মহিষতুলি ঝাড়িঝাড় এলাকাটি আদিতমারী উপজেলা হতে দুরত্ব প্রায় ১৫ কিলোমিটার নদীতে সেতু না থাকায়মোঘলহাট,দুর্গাপুর,ভেলাবাড়ী ও গোড়ল ৪টি ইউনিয়নসহ, কালিরহাট,দুলালী, হাজিগঞ্জ,ফলিমারী,আমেনা বাজার, মহিষতুলিসহ অনেক এলাকার কয়েক হাজার মানুষ বিকল্প উপায়ে অনেকদুর রাস্তা ঘুরে মোটরসাইকেল,রিক্সা,ভ্যানযোগে চলাচল করতে হয়। ব্রীজ না থাকায় প্রতিদিন শত,শত মানুষ চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়।এই এলাকা পুর্বপাশে একটি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিমে একটি হাইস্কুল রয়েছে যা প্রতিদিন কোমলমতি শিশু ও ছাত্রছাত্রীরা নৌকাযোগে জীবনের ঝুঁকি নিয়ে পারাপর হয়ে অনেকদুর রাস্তা পায়ে হেটে স্কুলে যেতে হয়। এমতাবস্থা চলতে থাকলে ব্রীজ না থাকায় তারা যে কোনো মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।মহিষতুলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী রুমি খাতুন বলেন,ব্রীজ না থাকায় কোন যানবাহন চলে না ফলে বর্ষাকালে নৌকা ও শুকনা মৌসুমে বাশেঁর সাঁকোতে জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেটে নিয়মিত স্কুলে যেতে হয়।মহিষতুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ঝাড়িঝাড় এলাকায় রত্নাই নদীর উপর ব্রীজ না থাকায় শতাধিক স্কুলগামী ছাত্র-ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পার হয়ে বিদ্যালয়ে আসে। আবার বর্ষা মৌসুমে ভরা নদীতে খেঁয়াঘাটে নৌকায় পারাপর হতে অনেক অভিভাবক তাদের ছেলে-মেয়েদেরকে বিদ্যালয়ে আসতে দেয়না। তিনি আরও জানান স্বাধিনতার পর থেকে সরকারী সংশ্লিষ্ট দপ্তরের লোকজন বিভিন্ন সময় মাপযোগ করে নিয়ে যায় এবং বিভিন্ন জনপ্রতিনিরা আশ্বাস দিলেও এ পর্যন্ত কোন খোজ-খবর নেই। এমতাবস্থায় ব্রীজটি হওয়ায় এলাকার জনসাধারন ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের ভিষন অসুবিধার সন্মুখীন হতে হচ্ছে। এলাকাবাসীর একটাই দাবী ব্রীজটি যাতে জরুরী ভিত্তিতে নির্মান করা হয়।ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাংবাদিককে জানান,মহিষতুলি ঝাড়িঝাড় এলাকার খেঁয়াঘাটটি দেশ স্বাধিন হওয়ার পর থেকে ব্রীজ না থাকায় ৪টি ইউনিয়নের হাজার,হাজার মানুষ কষ্ট করছে। সিমান্তবর্তী হওয়ায় বিজিবি সদস্যদের চলাচল ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের ভিষন অসুবিধায় পড়তে হয়। এই ঘাটে ব্রীজ নির্মানের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করে কোন লাভ হয়নি। অত্র এলাকার লোকজনের কষ্টলাগব দুর করতে ব্রীজটি নির্মানে সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম জানান,ব্রীজটি অনুর্ধ্ব-১০০ প্রজেক্ট এলজিইডিতে পাঠানো হয়েছে। অনুমোদন হলে কাজ কাজ শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।