পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আচরণ বিধি লংঘন ও বহিরাগতদের আনাগোনা বেড়ে চলছে। শুক্রবার ভান্ডারিয়া পৌরসভার ৯টি ওয়ার্ড ঘুরে দেখা গেছে আচরণ বিধি লংঘন করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন দিয়ে বিশেষ পদ্ধতিতে লেমিনেশন করে তা টানিয়ে দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের কঠোর নিষেধ থাকা সত্তে¡ও শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে নতুন করেও পলিথিন দিয়ে লেমিনেশন করা পোস্টার সাটানো হচ্ছে। যা দেখে অপর প্রার্থীরা হতবাক হয়েছেন। কেননা মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বৃহস্পতিবারের (৬জুলাই) মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খানকে (অব.) এসব বিষয়ে অবহিত করলে ইসি তাৎক্ষণিক জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফাকে এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেন। একাধিক প্রার্থী বৃষ্টিতে পোস্টার ভিজে যাচ্ছে সেজন্য পলিথিন ব্যবহারের অনুমতি চাইলেও নির্বাচন কমিশনার পরিবেশ অধিদপ্তরের আইন এটা অবৈধ বলে সাফ জানিয়ে দেন। কিন্তু নির্বাচন কমিশনার ভান্ডারিয়া পৌরসভা এলাকা ত্যাগ করার ১২ ঘন্টার মধ্যেই পলিথিন ব্যবহার করে পোস্টার সাটিয়ে দিয়েছেন প্রার্থীরা। এছাড়াও ভান্ডারিয়ার পাশর্^বর্তী উপজেলাগুলো থেকে ভাড়া করে আনা বহিরাগতদের আনাগোনা কোনো ভাবেই ঠেকানো যাচ্ছে না। যদিও নির্বাচন কমিশনারের সামনে পিরোজপুর পুলিশ সুপারের বক্তব্যের পর বহিরাগতদের রাত্রিকালীন অবস্থানের জায়গা পরিবর্তন করে বিভিন্ন হোটেল ও বাসা-বাড়িতে উঠেছেন। আবার অনেকেই প্রাইভেটকার কিংবা কালো গøাসের মাইক্রোবাসে এসে দিনভর অবস্থান করে পাশর্^বর্তী উপজেলা চলে যাচ্ছেন। ভাÐারিয়ার সাধারণ মানুষ জানান, তারা এ পরিস্থিতিতে অভ্যস্ত নন। এ এলাকার নির্বাচনে বহিরাগত লোকজন এসে নানান ভাবে হুমকি-ধামকি ও পেশী শক্তির ব্যবহার করবে এটা কাম্য নয়। তাই নিরীহ মানুষের দাবী প্রশাসন কঠোর না হলে পরিস্থিতি দিনে দিনে অবনতির দিকেই যাবে।
এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা সেল ফোনে সাংবাদিকদের জানান, নৌকা প্রতীকের প্রার্থীকে পলিথিন যুক্ত পোস্টার সরিয়ে নেয়ার জন্য লিখিত নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও বহিরাগতদের বিষয়টিও তারা পর্যবেক্ষন করছেন এবং ইতিমধ্যে আইন-শৃংখলা বাহিনী এ বিষয়টিতে কঠোর হচ্ছেন। এদিকে শুক্রবার দিনভর প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জাতীয় পার্টি জেপি’র বাই সাইকেল প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম স্থানীয় মুরুব্বীদের সাথে নিয়ে মহিলা কলেজ এলাকা, ভান্ডারিয়া বাজার, নাইয়া বাড়ি, সরদারপাড়া,স্টীমারঘাট সহ পাশর্^বর্তী কয়েকটি ওয়ার্ডে বৈঠক ও গণসংযোগ করেন।

