ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার সকাল ৯. ৪০ মিনিটে বরোবাজার ষ্টেশনের অদূরে মাছ বাজারে রুপসা এক্সপেস নামক ট্রেনে সে কাটা পড়ে। নিহত আব্দুল খালেক কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে। সকালে সে বারোবাজার মাছ বাজারে বোতল কুড়াচ্ছিল বলে স্থানীয় ব্যবসায়ীরা জানায়। বারোবাজার রেলষ্টেশনের সহকারী মাস্টার আরিফুর রহমান জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে নিহত হয়। খবর পাওয়ার পর যশোর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করবে বলে যোগ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

