আশাশুনিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন ২০২৩ (২য় রাউন্ড) অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার ১১ ইউনিয়নে একযোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলায় ৩৩টি অস্থায়ী কেন্দ্রে এবং আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রে ক্যাম্প পরিচালনা করা হয়। কেন্দ্রগুলোর দায়িত্বে ছিলেন ৫৩০ জন স্বেচ্ছাসেবক ও ৩৩ জন সহকারী সুপার ভাইজারবৃন্দ। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে ৫ সদস্যের টিম। প্রত্যেক ইউনিয়নে একটি করে মেডিকেল টিম দায়িত্ব পালন করেন। একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে ৩ জন স্বাস্থ্য কর্মী ও ৪০ জন পরিবার পরিকল্পনা কর্মীকে নিয়ে এটিম গঠিত। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা ছিল, ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৩ হাজার ৩০০ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৬ হাজার শিশু। যার মধ্যে ২-১১ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ+ খাওয়ানো সম্ভব হয়েছে। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ২৬ হাজারের মধ্যে ২৫ হাজার ৮৯০ জনকে এর আওতায় আনা সম্ভব হয়েছে। বাদ পড়াদের আজ সোমবার থেকে সার্চিং কার্যক্রম শুরু করে ভিটামিন এ+ খাওয়ানোর ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পেইন কার্যক্রম সফল করতে ও কার্যক্রম দেখতে সকাল থেকে বিভিন্ন ক্যাম্প/ কেন্দ্র পরিদর্শন করেন দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ্যাসিস্ট্যান্ড সেক্রেটারী মোঃ ইকবাল হোসেন, এ্যাসিস্ট্যান্ড সেক্রেটারী কামাল হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর মহাখালী ঢাকার প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর ইসলাম, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফপিও ডাঃ মিজানুল হক, সিনিঃ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা (সিএস অফিস) পুলক চক্রবর্ত্তী, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ আব্দুর রহমান, জেলা স্যানেটারী ইন্সপেক্টর রথীন্দ্র নাথ দে বুধহাটা, কুল্যা ইউনিয়নসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
আশাশুনির শোভনালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শোভনালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এডিপি’র অর্থাায়নে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ প্রদানের জন্য পরিকল্পনা গ্রহন করার অংশ হিসাবে রোববার বদরতলা হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজ, গোদাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাটরা এবতেদায়ী মাদ্রাসায় বেঞ্চ বিতরণ করা হয়। শোভনালী ইউপি চেয়ারম্যান মাও: আবু বকর ছিদ্দিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বেঞ্চ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আলমগীর হোসেন, আজগর গাইন, সুভাষ মন্ডল, মোজাম্মেল হক, নাসির উদ্দিন, আব্দুল গফফার, আজিজুল ইসলাম প্রমুখ। এছাড়া বসুখালী দাখিল মাদ্রাসা, গোদাড়া দাখিল মাদ্রাসা ও শরাফপুর দাখিল মাদ্রাসার জন্য বেঞ্চ বরাদ্দ রয়েছে বলে ইঊনিয়ন পরিষদের সচিব জানান।
আশাশুনির তালতলা বাজার কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগর তালতলা বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ ঢালীর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান উল্লাহর পরিচালনায় সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করেন, সহকারী রিটার্নিং অফিসাপর প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মহিলাপ মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ। তফশীল অনুযায়ী ভোটার তালিকাভুক্ত হওয়ার সর্বশেষ তারিখ ১৫ জুন, খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৬ জুন, একই তারিখে খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ এবং একই দিন বিকাল ৫ টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ ১৭ ও ১৮ জুন এবং মনোনয়ন পত্র দাখিল ১৮ জুন। বাছাই পূর্বক প্রার্থী তালিকা প্রকাশ ১৯ জুন এবং প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২০ জুন। প্রতিক বরাদ্দ ২১ জুন এবং ভোট গ্রহণ করা হবে ২৪ জুন শনিবার সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বেলা ১ টা পর্যন্ত বাজারের অফিসরুমে।

