ঢাকাশুক্রবার , ২৬ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জের রুবাবা জামানের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধি :
মে ২৬, ২০২৩ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন ঝিনাইদহ কালীগঞ্জের রুবাবা জামান নামের এক শিক্ষার্থী । তিনি কালিগঞ্জ শহরের কলেজ পাড়া এলাকার মৃত মিরুজ্জামান ও কালিগঞ্জ জহুরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন খানের একমাত্র কন্যা। দুই ভাই বোনের মধ্যে রুবাবা বড়। রুবাবা জামান এই প্রতিবেদককে জানান, ২০১৪ সালে তিনি নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমী থেকে পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন ও ট্যালেন্টপুলে বৃত্তি পান। ২০১৭ সালে সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারপূর্বক পুনরায় ট্যালেন্টপুলে বৃত্তি পান । অপরদিকে ২০২০ সালে একই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পান। ঐ বছর যশোর বোর্ডের সকল এসএসসি মেয়ে পরীক্ষার্থীদের মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন। তদ্রুপ ২০২২ সালে সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ এ মানবিক বিভাগ থেকে এইচ এসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আবারো গোল্ডেন এ প্লাস পান । সাফল্যের এই ধারাবাহিকতার স্বাক্ষর তিনি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায়। এবার উপজেলা কিংবা বোর্ড নয় তিনি হলেন দেশ সেরা তিনজনের একজন মেধাবী শিক্ষার্থী। রুবাবা বলেন,আমার ও আমার পরিবারের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা অর্জন করে প্রশাসনের ক্যাডার শ্রেণির একজন কর্মকর্তা হিসেবে দেশ ও জনগনের সেবা করা।প্রতিদিন নিয়মিত ৮/১০ ঘন্টা লেখা পড়া করায় ইতিপূর্বে বিভিন্ন পরীক্ষায় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। তার অবসর সময়ও কাটে বিভিন্ন গল্পের এবং বিজ্ঞানভিত্তিক বই পড়ে। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।