ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রামপালে মাদক কারবারি বেলাল মদকসহ আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা :
মে ১৮, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

রামপালে একদিনে ব্যবধানে ফয়লাহাট ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে বেলাল শেখ নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে। আটক বেলালের নামে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। বেলাল উপজেলার ভাগা গ্রামের শুকুর শেখের পুত্র। মামলা সূত্রে জানা গেছে, বুধবার রাতে ফয়লাহাট ফাঁড়ির আইসি এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ পারগোবিন্দপুর আদর্শ গ্রামের সগুনা কাঠের সাঁকোর পাশে টহল দিচ্ছিলেন। ওই সময় বেলাল গাঁজা বিক্রির জন্য তাজুর দোকান সংলগ্ন সরকারি রাস্তার উপর অবস্থান করছিল। এরপর এসআই ইসমাইল তাঁকে ৪৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। আটক বেলাল শেখ একজন পেশাদার মাদক কারবারি বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো মাদক কারবারি, জুয়াড়ি, সন্ত্রাসী ও জঙ্গি আমার কর্ম এলাকার মধ্যে থাকতে পারবে না। শান্তি শৃঙ্খলা রক্ষায় আমি আপোষহীন। উল্লেখ, গত মঙ্গলবার রাতে মাদক কারবারি হৃদয় দাসকে আটক করা হয়েছে।

রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহারের ১৭৩ জন কৃষকের মাঝে ফলজ বৃক্ষ ও উপকরণ বিতরণ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের উপকরণ বিতরণ করা হয়েছে। রামপাল উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলা অডিটোরিয়ামে এসব সামগ্রী বিতরণ করা হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। বাগেরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মোহন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, নবাগত কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম প্রমুখ। ওই সময় ১৭৩ জন কৃষকের মাঝে আম, জাম, পেয়ারা, কুল, মাল্টা, কতবেল ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ করা হয়। এ ছাড়াও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রকল্পের আওতায় ২০ জন কৃষককে অফসিজনের তরমুজ প্রদর্শনী খামার করার জন্য বীজ, সার ও বালাই নাশক প্রদান করা হয়েছে।

রামপালে “আলো নিয়ে কর্মশালায় হাতে কলমে শিখলো শিক্ষার্থীরা”

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা :  আলো নিয়ে মজার মজার সব পরীক্ষা করে দেখল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ‘আলোর ঝিলিক’ (স্পার্ক অব লাইট) নামে আলো নিয়ে ভিন্নধর্মী এক পরীক্ষণ কর্মশালায় শিক্ষার্থীরা এই অভিজ্ঞতা নেয়‌।
আন্তর্জাতিক আলোক দিবস উপলক্ষে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এই কর্মশালার আয়োজন করে। এতে বিদ্যালয়টির ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বইয়ে পড়া বিজ্ঞানের বিষয়গুলোই পরীক্ষা করে দেখার সুযোগ পায় তাঁরা। আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, পোলারায়ন, ব্যতিচারসহ আলোর নানা বিষয় পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের হাতেকলমে শেখানো হয় কর্মশালায়। এ ছাড়া সাধারণ ব্যবহার্য জিনিস দিয়ে বানানো হয় পেরিস্কোপ। শিক্ষার্থীরা পরীক্ষা করে দেখে লেজার, অপটিক্যাল ফাইবার, প্রিজমসহ মজার সব উপকরণের মাধ্যমে আলোর বিভিন্ন ধর্ম ও বৈশিষ্ট্য। কর্মশালা পরিচালনা করেন বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সদস্যরা। বিশ্বজুড়ে শতাধিক দেশের সাথে গত ১৬ মে বাংলাদেশেও পালিত হয় আন্তর্জাতিক আলোক দিবস। এ উপলক্ষে গেল কয়েক দিন ধরে দেশের বিভিন্ন বিদ্যালয়ে আলোর ঝিলিক নামের কর্মশালার আয়োজন করছে বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।