ঢাকাশুক্রবার , ৫ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

Link Copied!

“তথ্য থেকে বাস্তবেঃসকল মিডওয়াইফ এক সাথে” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ে পালিত হলো আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। দিবসটি পালনে শুক্রবার ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহন করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ, ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ অঞ্জনা রানী। এছাড়াও মনোয়ারা মিডওয়াফারি ইনস্টিটিউট, গোল্ডেন লাইফ নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট, ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাগণ র‌্যালিতে অংশ নেন। প্রতি বছর র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হলেও মিডওয়াইফারি শিক্ষার্থীদের পরীক্ষার কারনে এ বছর আলোচনা সভা বা অন্যান্য অনুষ্ঠান হয়নি বলে জানান সিভিল সার্জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।