মানবতার সেবায় পাশে আছি সারাক্ষণ এ-ই প্রতিপাদ্য বিষয় করে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় সামাজিক সংগঠন ‘বন্ধন’ এর উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছে। । বৃহস্পতিবার (০৪ মে) বিকালে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড ছিটমীরগঞ্জ হাজ্বী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু ১কেজি ডাল, ১লিটার সোয়াবিন তেল, ১কেজি পিয়াজ, ১কেজি লবণ, ১কেজি মুড়ি এবং গোসল করা ও কাপড় কাচা সাবান বিতরণ করেন সামাজিক সংগঠন ‘বন্ধন’ এর সভাপতি শাহাজাহান কবির লেলিন ও সাধারণ সম্পাদক আবেদ আলী। এসময় উপস্থিত ছিলেন,, বন্ধন’ এর সিঃ সহ সভাপতি মাহাদী হাসান মানিক সহ সভাপতি জাহিনুর ইসলাম জীবন, আজম বাদশা সাবু, সহ সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান ছাড়াও সংগঠনটির এমদাদুল হক, আলতাফ হোসেন, রতন, আলামিন ও সাদ্দাম হোসেন প্রমুখ। সম্প্রতি ওই এলাকায় মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারা এখনো খোলা আকাশের নিচে বাস করছেন

