ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সালথা উপজেলার আশ্রয়ন সহ বিভিন্ন জায়গা পরিদর্শনে ফরিদপুরের ডিসি

বুলবুল,সালথা( ফরিদপুর):
এপ্রিল ১১, ২০২৩ ৪:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

জেলাপ্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ সালথা উপজেলা পরিদর্শনকালে তৃতীয় শ্রেণির একজন উৎসুক শিক্ষার্থী মিম এর সালে আলাপ করে কথা বলেন। নানা বাড়ি বেড়াতে আসা এ শিক্ষার্থী জেলাপ্রশাসক এর সাথে স্বতঃস্ফূর্তভাবে আলাপ করেন। তার এই স্বতঃস্ফূর্ততা সকলকে অবাক করেছে। জেলাপ্রশাসক অভিভূত হয়ে তাকে ফুল আর চকলেট উপহার প্রদান করেন।মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে এক শিশু জেলাপ্রশাসক স্যারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।এদিন আশ্রয়ণ প্রকল্পে ও রামকান্তপুর ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ করেন মান্যবর জেলাপ্রশাসক। পরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে মৎস্য অভয়ারণ্য নির্মাণের লক্ষ্যে খাল খনন কর্মসূচির উদ্বোধন ও মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বৈধ জাল ও ছাগল প্রদানসহ রামকান্তপুর ইউনিয়ন পরিষদ, রামকান্তপুর ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। জেলাপ্রশাসক দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।