ঢাকাশুক্রবার , ৩১ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন,আনন্দে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা

Link Copied!

সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় শ্রমিকলীগের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এতে দীর্ঘদিন থেকে ঝিমিয়ে পড়া উপজেলা শ্রমিকলীগ যেন পুনরায় প্রাণ ফিরে পেয়েছে। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ উচ্ছ্বাস, ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেন তৃণমূলের নেতাকর্মীরা।গতকাল রাতে জাতীয় শ্রমিক লীগের লক্ষ্মীপুর জেলা শাখার আহবায়ক ইউসুফ পাটোয়ারী ও সদস্য সচিব বেলাল হোসেন ক্বারীর যৌথ স্বাক্ষরিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলার শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন। কমিটিতে মুজিব আদর্শের পরীক্ষিত কর্মী ও সাবেক ছাত্রলীগ নেতা মামুন ভূঁইয়াকে আহবায়ক ও মোঃ হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়।এছাড়া মারুফ হোসেন তারেক, হুমায়ুন কবির, নূরু পাটওয়ারী, রবিন সিদ্দিকী, নেওয়াজ শরীফ ইমন, নাজমুল হাসান হৃদয়কে যুগ্ম আহবায়ক ও সঞ্জয় দে, ইকবাল বানিয়া, রেজাউল করিম লিটন, মামুন পন্ডিত, তাপস চন্দ্র দাস, আকরাম হোসেন, পার্থ রাউত খাঁন, আশিক, রাকিব পাটওয়ারী, ফাহাদ হোসেন, সাহেদ হোসেন পাভেল, আল- আমিন, এবং আহম্মেদ আল-আমীনকে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় লক্ষ্মীপুর জেলা নেতৃবৃন্দ।দলীয় সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ বুধবার বিকেলে জাতীয় শ্রমিকলীগের লক্ষ্মীপুর জেলা শাখার এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক রামগঞ্জ উপজেলায় জাতীয় শ্রমিকলীগের কোন কমিটি ও কার্যক্রম না থাকায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য রামগঞ্জ উপজেলা শ্রমিকলীগের এ আহবায়ক কমিটির অনুমোদন দেয় লক্ষ্মীপুর জেলা নেতৃবৃন্দ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত শ্রমিক লীগের আহবায়ক মামুন ভূঁইয়া বলেন, লক্ষীপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউসুফ পাটওয়ারী ও সদস্য সচিব বেল্লাল হোসেন কারীসহ রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবিন্দুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে অতিতেও বিএনপি, জামাত শিবির সহ সকল অপশক্তিকে প্রতিহত করতে রাজপথে ছিলাম। অতীতের ন্যায় বিএনপি, জামাত শিবিরকে প্রতিহত করতে উপজেলা শ্রমিকলীগের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আগামীদিনেও রাজপথে থাকবো ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।