ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ইউপি সদস্য, আ’লীগ সম্পাদককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
মার্চ ২৪, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি সদস্য ও আ’লীগ নেতা বদরুজ্জামান টিটনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বৃহস্পতিবার(২৩ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের কারিগর পাড়াতে ওই হামলার ঘটনাটি ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে মুমুর্ষ অবস্থায় টিটনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলার মনোহরপুর গ্রামের টিপু সুলতানের ছেলে টিটন সিমলা রোকনপুর ইউনিয়নের ৮নং ওয়াডের্র সদস্য এবং আ’লীগের ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরপুর গ্রামের পারিবারিক এক সালিসের মিমাংসার জন্য তিনটি পরিবারের লোকজন ওইদিন বিকালে কালীগঞ্জ থানাতে আসে। এরপর বিষয়টির সুরাহা করতে পুলিশ তাদেরকে গ্রামের ইউপি সদস্যকে ডেকে আনতে বলেন। এ সময় তারা গ্রামে গিয়ে ইউপি সদস্য টিটনকে নিয়ে ভ্যানে করে থানার উদ্দেশ্য আসছিল। পথে মনোহরপুর কারীগর পাড়ার নিকট পৌছালে প্রতিপক্ষ একই গ্রামের সন্ত্রাসী জাহাঙ্গীর হোসেন ও পুকুরিয়া গ্রামের সোহাগ হোসেন টিটনের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে টিটনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। এরপরও গুরুতর জখম টিটনকে হাসপাতালে নিতেও বাধা প্রদান করে সন্ত্রাসীরা। স্থানীয়রা বিষয়টি পুলিশে খবর দিলে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছামাত্রই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত টিটনকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, জমিজমা বিরোধের জেরে হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায়। টিটন নামে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নিবো।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।