পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার (২১মার্চ) ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের- ২০২৩ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মিলাদ ,ফুলের শুভেচ্ছা,পরীক্ষার সময়সূচি এবং কলম বিতরণ করা হয়।আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মাহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক সঞ্জীব কুমার হালদার, আকতার হোসেন,অভিভাবক আবুবক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান দৈত ভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তানহা আক্তার ও আফিয়া আক্তার। দোয়া মোনাজাত পরিচালনা করেন শিক্ষক আক্তার হোসেন। পরে বিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে শিক্ষকদের সাথে ৮৮জন বিদায়ী শিক্ষার্থীদের এক ফটো শেসনে মিলিত হন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

