ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পুত্রের সমাবর্তন থেকে  বাড়ি ফেলা হলনা না বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অবিনাশের

সোহেল, মঠবাড়িয়া প্রতিনিধি :
মার্চ ২১, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

ছেলের সমাবর্তন শেষে বাড়ি ফেরার পথে পিরোজপুরের মঠবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অবিনাশ মিত্র (৬৫) নিহত হয়েছেন। এসময় মঠবাড়িয়ার জামাতা ওসি ফোরকান আহম্মেদ সহ ২০ জন গুরুতর আহত হয়েছে। রবিবার (১৯ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে মঠবাড়িয়া চরখালী সড়কের খান সাহেবের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অবিনাশ মিত্রের বাড়ি উপজেলার আংগুলকাটা গ্রামে। তিনি পৌর শহরের আরামবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই বাসে থাকা আহত ওসি ফোরকান আহম্মেদ অভিযোগ করেন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে নিয়ে গেলে ওই রাতে কোন ডাক্তার পাওয়া যায়নি। শেষ রাতের দিকে আবাসিক মেডিকেল অফিসার ছাড়া কেউ আসেন নি। তিনি আরও জানান, বাসের চালক অসুস্থ হয়ে পিছনের সিটে শুয়ে থেকে হেলপার দিয়ে গাড়ি চালাচ্ছিলো। সকল যাত্রীদের নিষেধ উপেক্ষা করে হেলপারই বাসটি চালচ্ছিলো।মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, বীর মুক্তিযোদ্ধা অবিনাশ তার স্ত্রী সহকারী শিক্ষিকা সাথী রায়কে নিয়ে রবিবার রাতে ইমা পরিবহন নামে একটি বাসে ঢাকা থেকে মঠবাড়ীয়ায় ফিরছিলেন। মঠবাড়ীয়া শহর থেকে দুই কিলোমিটার উত্তরে মিঠাখালী খান সাহেবের বাড়ির সামনের সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা অবিনাশ মিত্র মারা যান। তিনি আরও জানান, বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।