বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন উপলক্ষে ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানা মানবাধিকার কমিশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং কেক কাটার মধ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশুলিয়া থানার মানবাধিকার কমিশনের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে শুক্রবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। এ সময় তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে হয়তো বাংলাদেশ নাম একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ গড়ার কোথায় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আমের চিশতী, দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কে মোঃ হোসেন রিজভী,
বাংলাদেশ মানবাধিকার কমিশনের আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রানা, সংগঠনের ইয়ারপুর শাখার জুয়েল রানা নাইমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মাজেদুল, মোশারফ হোসেন প্রমূখ। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ও শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

