ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়নে ২৩০ জন দুস্থ নারীদের মাঝে ভিজিডির জনপ্রতি ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে। সোমবার ( ১৩ মার্চ) রামকান্তুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, ইউনিয়ন পরিষদ সচিব জাহিদুর রহমানসহ ইউনিয়ন পরিষদ মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য বৃন্দ।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন বলেন, আমার ইউনিয়নে ভিজিডির অধীনে ২৩০ জন দুস্থ মহিলাদের বাছাইপূর্বক প্রত্যেককে প্রতি মাসে ৩০ কেজি করে পুষ্টিসমৃদ্ধ চাল বিতরণ করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে জানুয়ারি মাস থেকে আগামী ২ বছর মেয়াদে তারা এ চাল পাবে।
সালথায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুলবুল সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ”মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ইং উদযাপন উপলক্ষ্যে হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সহকারী শিক্ষা অফিসার বজলুর রহমান, কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু,উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান প্রমূখ। এছাড়াও উপজেলার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

