ঢাকাবৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি :
মার্চ ৯, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এবং বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আজিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ক্রিড়াসংস্থার সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক অমিত রায়, বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরফদার শরিফুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এবছর দুটি গ্রæপে বিভক্ত হয়ে জেলার ৮টি বিদ্যালয় ক্রিকেট দল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টূর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ২২ মার্চ ফাইনাল খেলার মধ্য দিয়ে বাগেরহাট জেলা পর্যায়ের এই স্কুল ক্রিকেট টূর্নামেন্ট শেষ হবে। বাগেরহাট শেখ হেলালউদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী খেলায় বৈটপুর মোমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয় ৭ উইকেটে পরাজিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।