ঢাকাবুধবার , ৮ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে পানি নিস্কাশনে খাল খনন উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি :
মার্চ ৮, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির কুল্যা ও পার্শ্ববর্তী এলাকার পানি নিস্কাশনের জন্য খাল খনন কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার কুল্যার আমদখালী বিলে সুইচ গেট এলাকায় আনুষ্ঠানিক ভাবে খনন কাজ উদ্বোধন উদ্বোধন করেন, যৌথভাবে কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকী ফেরদৌস পলাশ ও ধুলিহর ইউপি চেয়ারম্যান আল. মিজানুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, পাউবো’র, পওর বিভাগ-২ এর উপ-সহকারী প্রকৌশলী সাদিউর রহমান। খাল খনন উদ্বোধন করা হয় আামদখালী বিলের মধ্য দিয়ে ভালুকা চাঁদপুর গামী আমখালী খাল, ধুলিহর ইউনিয়নের হাজিখালী খাল ও আন্ধার মানিকখালী খালের পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৮কিঃ ৯৮০মিটার খাল। খনন কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস কামাল এন্টারপ্রাইজ। এসময় উপস্থিত ছিলেন, কুল্যা ইউপি সদস্য আল. আব্দুল মাজেদ গাজী, আ’লীগ নেতা রমজান আলী, ইউপি সদস্য নজরুল ইসলাম, মিঠু হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের বিল্লাল হোসেন, সেন্টু, চুন্নু মৃধা, রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশসন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রতিষ্ঠানে সকাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারসহ নানা কর্মসূচি পালন করা হয়।
আশাশুনি উপজেলা প্রশাসন: ৬ মার্চ চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃতি প্রতিযোগিতা, ৭ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) দীপা রানী সরকার, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আরডিও বিশ্বজিৎ ঘোষ, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রমূখ।
আশাশুনি সরকারি কলেজ: বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের নেতৃত্বে উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক মিজানুর রহমান, প্রভাষকবৃন্দ যথাক্রমে হুজ্জাতুল ইসলাম, হোসেন আলী, ছহিল উদ্দিন, মাখন লাল দফাদার, চিত্তরঞ্জন অধিকারী, সজল কুমার আঢ্য, জাকির হোসেন ভুট্ট, শাহাদাৎ হোসেন টিটল, দিপংকর মল্লিক, আব্দুল মালেক, জি.এম আক্তারুজ্জামান প্রিন্স, পবিত্র কুমার দাশসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ। বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। দিবসটি উপলক্ষে আজ ৯ মার্চ আলোচনা সভা ও ১২ মার্চ কবিতা আবৃতি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে কলেজ সূত্রে জানগেছে।
মৌলভী আব্দুল লতিফ কলেজ: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠন: আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এস,এম হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি এস.এম সাহেব আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম। উপজেলা যুবলীগ নেতা সরদার আমিরুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, উপজেলা তরুনলীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা তারিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান তাজ, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, শেখ রাসেল শিশু-কিশোর সম্পাদক জাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রিভু, সবুজ, নাজমুল, শ্রমিক নেতা আব্দুল মজিদ, শিমুল, হাবিবুর, রুহুল আমিন, স্বেচ্ছাসেবকলীগ নেত্রী শিখা পারভীন প্রমুখ।

আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস পালন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস’২৩ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র আয়োজনে ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ শ্লোগানকে সামনে রেখে শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরই শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম স্বাগত বক্তব্য ও তার উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খাতুন বিউটি, এসআই আবু হানিফ, ন্যাজারিন মিশন, ব্র্যাক, ফ্রেন্ডশীপ প্রতিনিধি ও মহিলা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আশাশুনির বুধহাটায় ভ্রাম্যমান আদালতে সাড়ে ২৬ হাজার টাকা জরিমানা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মালামাল জব্দ ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বড় মোকাম নামে পরিচিত বুধহাটা বাজার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান। এ সময় তার সাথে ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেছুর রহমান, দায়িত্বপ্রাপ্ত আশাশুনি উপজেলা নিরাপদ খাদ্য সংরক্ষণ পরিদর্শক জি এম গোলাম মোস্তফা, নিরাপদ খাদ্য কর্মকর্তার সহকারী মেহদী হাসান, ট্যাব সদস্য সাকিব। আদালতে বুধহাটা বাজারের প্রহ্লাদ বিশ্বাসের মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ৫০০ টাকা এবং নীল কমল সাধুর মুদি দোকানে হাইড্রোজেন ও রং পাওয়া যাওয়ায় ১০০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, বুধহাটা পশ্চিম পাড়া (হাবাশপুর) অশোক ঘোষের ছেলে কমল ঘোষের বাড়িতে আদালত পরিচালনা করে ১০ কেজি সুপার পাম তেল, ৫ কেজি ময়দা ও একটি বেলেন্ডার মেশিন জব্দ করা হয় এবং বেলেন্ডার করে দুধ তৈরির অপরাধে মালিক কমল ঘোষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করে নগদে আদায় করা হয়েছে। পরে কুল্যা ইউনিয়নের কচুয়া এলাকায় অভিযান চালিয়ে করে কোন কিছু পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।