বাংলাদেশ রিপোর্টার সোসাইটির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা সংগঠনের চেয়ারম্যান মোঃ আজিজ মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি তার বক্তেব্যে বলেন,আমরা সব সময় সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করে চলেছি। শনিবার বিকালে ঢাকা মহানগরীর পল্টনে বিসবিল্লাহ রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্ঠা আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন,সাংবাদিক রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ অথচ সাংবাদিকরা এখন তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সাংবাদিকদের সরকারী ভাতা,নিজিস্ব বাসস্থানের ব্যবস্থা,প্রতিটা হাসপাতালে সাংবাদিকদের কোটা ভিক্তিক চিকিৎসার ব্যবস্থা কারা ও সাংবাদিকদের সন্তানদের কোটা ভিক্তিক চাকুরির ব্যবস্থা করা। সংগঠনের মহাসচিব আ খ ম মু
বোরহান উদ্দিনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ন-মহাসচিব শেখ মোহম্মাদ ফরিদ আহম্মেদ চিশতী,যুগ্ন -মহাসচিব এমডি মজনু ,মহিলা সম্পাদিকা সেলিনা পারভীন,অতিশ দিপঙ্কর মিঠু,কেএস জামান তুহিন,একরামুল কাইয়ুম,মোঃ ফয়জুল ইসলাম ফয়েজ ,সাইফুজ্জামান,আলতাপ হোসেন,ঢাকা জেলার আহবায়ক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ২৫ সদস্যের তিনটি কমিটি গঠন হয় । এসময় সাত সদস্যের ম্যাগাজিন প্রকাশনা কমিটি ও সাত সদস্যের প্রতিষ্ঠাবার্ষিক উৎযাপন কমিটি গঠন করা হয়। আগামী ৩০শে এপ্রিল বাংলাদেশ রিপোর্টার সোসাইটি ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলে স্থান নিধারন করা হয়।

