ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

এফবিজেও এর সম্মান পেলেন মান্নান ভূঁইয়া

জান্নাত জাহা :
মার্চ ৩, ২০২৩ ৩:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের গুণীজন সম্মান বিশেষ পদক পেলেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্ঠা ও অধিকার ডেভালপ্টমেন্ট সোসাইটির ঢাকা বিভাগীয় সভাপতি আব্দুল মান্নান ভুঁইয়া। শনিবার বিকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার প্রাচীন রাজধানী পানামা নগরীতে ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সার্বিক তত্ত্ববিদানে ঢাকা প্রেসক্লাবের সহযোগিতায় শতাধিক সাংবাদিক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে বার্ষিক বনভোজন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল মান্নান ভুঁইয়ার হাতে এ পদক তুলে দেন ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান এস এম মোরশেদ ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। এ সময় উপস্থিত ছিলেন এফবিজেও এর মহাসচিব এস এম হানিফ আলী, ঢাকা প্রেসক্লাবের উপদেষ্টা এ্যাডভোকেট মুতাসিম বিল্লাহ, বাংলাদেশ রিপোর্টার সোসাইটির চেয়ারম্যান ও দৈনিক অভিযোগ পত্রিকার সম্পাদক আজিজ মাহফুজ, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের চেয়ারম্যান ও জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের ভাইস চেয়ারম্যান ও দৈনিক দিনের আলো পত্রিকার প্রধান সম্পাদক মোঃ ফজলুর রহমান জুলফিকার, ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এসটিভি বাংলা নির্বাহী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ এডিটরস ফরম এর মহাসচিব ও ইংরেজি দৈনিক প্রেজেন্ট টাইমে প্রকাশক ও সম্পাদক ওমর জালাল, চিত্রনায়ক দ্বিতীয় আব্দুল মান্না, বাংলাদেশ প্রেসক্লাবের মহাসচিব মোঃ ফরিদ খান,এফবিজেও’র সাংগঠনিক সম্পাদক দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান ( দিপু) ,এফবিজেও এর অর্থ সম্পাদক ও নবজাগরণ পত্রিকার সম্পাদক আবু তাহের পাটোয়ারী,যুগ্ম মহাসচিব মোঃ মামুন ইবনে হাতেমী, মোঃ আনোয়ার হোসেন; মোঃ মনির আহমেদ পাটোয়ারী , সান টেলিভিশনের চেয়ারম্যান এম এম তোহা, বাংলাদেশ মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, জুরাইন প্রেসক্লাবের সভাপতি সোহেল আহমেদ,মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক রাশিদা অমিত অনি,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুক্তার হোসেন , কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাত জাহা প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।