ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল

বিশেষ প্রতিনিধি :
জুলাই ৩১, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক নেতা ও বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত সংগঠক আওরঙ্গজেব কামাল। জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ ও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি, খুলনা জেলা উপদেষ্টা, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী চিকিৎসক দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম দীপু বলেন,“আওরঙ্গজেব কামাল একজন দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সংগঠক। দীর্ঘদিন ধরে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতায় শহীদ জিয়া স্মৃতি সংসদের অসমাপ্ত কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে এবং সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে। সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন,“আওরঙ্গজেব কামাল একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং রাজনৈতিক অভিজ্ঞতা সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে। আমরা আশা করি, তিনি ভবিষ্যতেও দলের আদর্শ বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নবনির্বাচিত সহ-সভাপতি আওরঙ্গজেব কামাল তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাব। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।