ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভান্ডারিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

ভান্ডারিয়া প্রতিনিধি :
মার্চ ২, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি র‌্যলি বের হয়। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর এর সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার মো. ইউছুফ হারুন, আতরখালী মানিক মিয়া কলেজের অধ্যক্ষ দেলোয়ারা জেসমিন, ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম প্রমুখ।

ভান্ডারিয়া খান সাহেব কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেন স্কুলের ২৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে শুরু হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাÐারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর এবং ক্রীড়া পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,জাতীয় পার্টিÑ জেপির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। পরে এক সভায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাÐারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ খান, জেপির ভান্ডারিয়া উপজেলা সহ সভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, জেপির উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. রুস্তুম আলী সেন্টু, বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, শিক্ষানুরাগী জামাল উদ্দিন স্বপন মিয়া, মো. ফিরোজ চাপরাশী প্রমূখ। শুরুর দিনে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে দেড় শতাধিক প্রতিযোগি অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।