ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

বাগেরহাট প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রথরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাগেরহাটের কেন্দ্রীয় শহিদ মিনারে হাজারও মানুষের ঢল নামে।মঙ্গলবার (২১ ফেব্রæয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় শহিদ বেদীতে। এরপরেই শহিদ মিনারের বেদীতে বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট জেলা পরিষদ, বাগেরহাট পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ, সরকারি পিসি কলেজ, গণপূর্ত বিভাগ, বাগেরহাট সড়ক বিভাগ, এলজিএইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বাগেরহাট জেলা শাখা, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ বাগেরহাট জেলা শাখাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপরেই ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধায় শত শত পুস্পমালায় ভরে যায় শহিদ মিনারের বেদি। মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার আদায়ে ভাষা সৈনিকরা শহিদ হন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে শহিদ মিনারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।