আশাশুনিতে নতুন করে পাওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফল পাওয়া গেছে। নতুন করে পাওয়া ৫ প্রতিষ্ঠানে এ+ পেয়েছে ৮৫ জন। মৌলভী আব্দুল লতিফ কলেজ: কলেজ থেকে এবছর ১৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৮২ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৮ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়েছে। যার মধ্যে (এ+) ৭ জন ও (এ) ১ জন। বাণিজ্য বিভাগে ৭ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়েছে। যার মধ্যে (এ+) ২ জন ও (এ) ৫ জন। মানবিক বিভাগে ১৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬৭ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে (এ+) ১২ জন, (এ) ১ জন, (এÑ) ২০ জন ও (বি) ৪ জন। এপিএস কলেজ: মানবিক শাখা থেকে ১৪৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৪৫ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে (এ+) ১৩ জন, (এ) ৮২ জন, (এÑ) ৪১ জন, (বি) ৬ জন ও (সি) গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৩ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে (এ+) ১ জন, (এ) ১২ জন ও (এÑ) ১০ জন। বিজ্ঞান শাখায় ৭ পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ (এ+) পেয়ে কৃতকার্য হয়েছে। আশাশুনি মহিলা কলেজ: এ কলেজ থেকে ৫৫ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৫৩ জন। যার মধ্যে (এ+) ৫ জন, (এ) ৪১ জন ও (এÑ) ৭ জন। হাজী জলাল উদ্দীন আদর্শ কলেজ: এ কলেজ থেকে ৮৭ পরীক্ষার্থীর মধ্যে ৮৩ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়েছে। যার মধ্যে (এ+) পেয়েছে ১৩ জন, (এ) ৬৩ জন, (এÑ) ৬ জন ও (বি) গ্রেডে উত্তীর্ণ হয়েছে ১ জন। গুনাকরকাটি কামিল মাদ্রাসা: এ মাদ্রাসা হতে আলীম পরীক্ষায় ৯৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। যার মধ্যে (এ+) ১৩ জন, (এ) ৬০ জন ও (এÑ) ২০ জন। প্রতাপনগর মহিলা আলিম মাদ্রাসা: আলিম পরীক্ষায় ৩১ জন অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়েছে। যার মধ্যে (এ+) ১৮ জন, (এ) ১১ জন ও (এÑ) ২ জন।

