ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে মৎস্যজীবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্বোধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় বাজারে বাংলাদেশ মৎস্যজীবী ও জেলে কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।গতকাল বিকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারী। এ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহসান আজিজ সরদার মিন্টু, সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রণজিৎ কুমার সরকার, ইউপি সদস্য মোসলেম আলী, মীর মোশাররফ হোসেন। সংগঠনের আহŸায়ক মনোয়ারুল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম, শুভ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সমাবেশ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আনুষ্ঠিত এ কর্মী সমাবেশের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারী। প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক শহিদুল ইসলাম, সম্মানীত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার, প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব আব্দুল লতিফ আকন্দ। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক আশিকুজ্জামান তুহিন। যুগ্ন-আহŸায়ক আব্দুল্লাহ আল-মেহেদী রাসেল ও লিঙ্কন আনছারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহসান আজিজ সরদার মিন্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।