ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে এইচএসসি পরীক্ষায় ফেল ছাত্রীর বিষপানে আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগ বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়ে হাসি মন্ডল (১৯) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। আজ বুধবার এইচএসসি পরীক্ষায় ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ায় মনের দু:খে দুপুরে নিজ বাড়ীতে বিষপানে আত্মহত্যা করেন। নিহত হাসি উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে রবীন্দ্রনাথ মন্ডলের মেয়ে।হাসি মন্ডলের বাবা রবীন্দ্রনাথ মন্ডল জানান, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হাসি আত্মহত্যা করেছে। দুপুরে পরীক্ষার ফলাফল শোনার পরই হাসি বিষ পান করেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক কাজী ইরানুল ইসলাম আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান জানান, হাসি মন্ডলকে হাসপাতালে আনার আগেই বিষ ক্রিয়ায় তার মৃত্যু হয়।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, হাসপাতাল থেকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের অনুরোধে ময়না তদন্তের জন্য হাসি মন্ডলের লাশ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।