ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রস্তুতি সম্পন্ন

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি:
ডিসেম্বর ২৪, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে পার্বতীপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবই বিতরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসে এক আনন্দমুখর অনুষ্ঠানে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক সরকার, সহকারী শিক্ষা অফিসার মোঃ মতিয়ার রহমান সিদ্দিকি সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
পার্বতীপুর উপজেলার পৌরসভা সহ ১০টি ইউনয়নে ২০৭টি প্রাথমিক বিদ্যালয় ও ৭৪টি কিন্ডারগার্টেন স্কুলে এবছর ৩১ হাজার শিক্ষার্থীদের মধ্যে ৫৭ হাজার ৬শত ১৪টি বই বিনামূল্যে বিতরণ করা হবে বই কয়েকদিন আগে উপজেলায় পৌঁছিলে বুধবার (২৪ ডিসেম্বর) স্কুল পর্যায়ে বিতরণ শেষ, কিন্ডারগার্টেন স্কুলেরবই গুলো ২৮/২৯ ডিসেম্বরের মধ্যে সব স্কুলে পৌঁছে যাবে। ১ জানুয়ারি২০২৬ বই উৎসব পালন করা হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ভিত্তিক বই গ্রহণ, সংরক্ষণ ও তালিকাভুক্তির কাজ শেষ পর্যায়ে। নির্ধারিত তারিখে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।