ঢাকাবৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ করা শুরু হয়েছে। শিক্ষার্থীদের কাছে সরাসরি সদস্য ফরম বিতরণ করবে ছাত্র সংগঠনটি। যা সংগ্রহ করা যাবে আগামী ১০ কার্যদিবস পর্যন্ত। বৃহস্পতিবার দুপুর ১২ টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এ সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের সদস্য হতে শিক্ষার্থীদের ভীড় দেখা যায়। আনন্দ উত্তেজনার সাথে সদস্য ফরম সংগ্রহ করছে সাধারন শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি রিয়াদ-উর-রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জুয়েল হোসেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি রিয়াদ-উর-রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অংশগ্রহণ ছিল। ছাত্র সমাজের বিপক্ষে যারা কাজ করেছে, তারা নিষিদ্ধ ও গুপ্ত ছাত্র সংগঠনের সাথে ছিল। ফলে নিষিদ্ধ ছাত্র সংগঠনের কেউই ছাত্র দলের সদস্য সংগ্রহের ভিতরে অংশ নিতে পারবে না। ৩১ দফা কার্যক্রমের পরে সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সেই কার্যক্রমের অংশ হিসেবেই আজ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।