ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা,মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
জানুয়ারি ২১, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জের মিয়াবাড়িতে সাবেক এক সেনা সদস্যের ঘরে ঢুকে স্ত্রী শাহনাজ পারভিন লাকীকে হাত,পা ও মুখ বেঁধে হত্যার পর মালামাল ও নগদ টাকা লুট করে নিয়েছে একদল দূর্বৃত্ত।
সোমবার মধ্যরাতের পর এ ঘটনা ঘটলেও মঙ্গলবার সকালে এ ডাকাতি ও হত্যার ঘটনা জানতে পারে এলাকার লোকজন, নিহতের স্বজন ও কলাপাড়া থানা পুলিশ। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেলেও এ হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত কিংবা কি কি মালামাল লুট করা হয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেনি ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম জানান, নিহত গৃহবধূ সাবেক সেনাবাহিনী সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী। ঘরের খাটের উপর তার হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত পাওয়া গেছে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তে সিআইডি ও পিবিআইর ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।
নিহতের স্বজন ও এলাকার লোকজন জানান, নিহত গৃহবধূ লাকী ঘরে একা ছিলেন। সকালে বাসার সামনে এসে ডাকাডাকির পর তার সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভিতরে ঢুকেন। এসময় তাকে খাটের উপর হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে এবং থানায় খবর দেয়া হয়। এ সময় ঘরের বিভিন্ন আলমিরা, ড্রয়ার ভাঙ্গা এবং মালামাল এলোমেলো ছড়ানো ছিটানো দেখা যায়।

বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি গ্রেপ্তার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ ধানখালীতে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদার কে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব পটুয়াখালীর সদস্যরা সোমবার বিকালে শামীমকে গ্রেপ্তার করে। সোমবার শেষ বিকালে তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। ধানখালী থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
গত ১২ জানুয়ারি বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি সোহেল মোল্লা। মামলায় বলা হয়েছে এ চক্রটি পাওয়ার প্লান্টের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করে আসছিল। দুই টন মালামালসহ একটি ট্রাক আটক করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।