ঢাকাশনিবার , ১১ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীর জলঢাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে আরএসসির কম্বল বিতরণ

Link Copied!

নীলফামারীর জলঢাকায় শীতার্ত অসহায় দারিদ্র্য মানুষের মাঝে আরএসসির কম্বল বিতরণ। শনিবার দুপুরে আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় ও রাইট এন্ড সাইড ফর চিলড্রন ও ডিসট্রেট চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল ( ডিমিআই) র যৌথ
উদ্দ্যোগে নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের গাবরোল সিদ্দিকীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত অসহায় দারিদ্র্য মানুষের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা আরএসসির এরিয়া সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের নীলফামারী শাখার ব্যাবস্থাপক শাহজাদী খাতুন, কাস্টমার সার্ভিস ম্যানেজার হিটলার আলম, ব্যাংকের জলঢাকা শাখার ইনচার্জ সেলিম হোসেন,,জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, রাইট এন্ড সাইড ফর চিলড্রন এর এরিয়া ম্যানেজার আব্দুল ওয়াহেদ, ,প্রেসক্লাব সদস্য হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, কৈমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পেয়ারী বেগম, গাবরোল সিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা আক্তার,ইউপি সদস্য প্রমথ রায় প্রমুখ। পরে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।