ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় পুরাতন ব্রীজের সম্পূর্ণ লোহালক্কর ভাঙ্গারীদের পেটে!

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
ডিসেম্বর ১৮, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন পরিষদের আওতায় রাখা এলজিইডির মাছুয়াখালী পুরাতন ব্রীজের সম্পূর্ণ লোহার বিম ও এ্যাঙ্গেল চুরি করে নিয়ে গেছে। ভেঙে ফেলা পুরোনো সেতুটি কলাপাড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নিয়ন্ত্রণাধীন। মাছুয়াখালী ব্রীজের পুরাতন লোহালক্কর রাতের অন্ধকারে ঘাতক হামজায় ভরে পাচার করে দিয়েছে পুরাতন ব্রীজের সম্পূর্ণ মালামাল। প্রায় ২০লাখ টাকা মুল্যের লোহালক্কর ছিনিয়ে নেবার সময়ে ঔ রাতে স্থানীয় রিন্টু হাওলাদার সহ ১০/১২ জনকে দেখতে পান স্থানীয়রা। এসময় কৃস্নপুরের আলমগীর ফকির, উল্ফা আলামীন, শরাফ উদ্দিন, আনেছ গাজী হামজায় চোরাই মালামাল পরিবহনে রিন্টু হাওলাদারের সাথে থাকার অভিযোগ বিরাজ মান। এ ব্যাপারে অভিযুক্ত রিন্টু হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। আমার বিরুদ্ধে ষ’ড়য’ন্ত্র হচ্ছে। আপনারা আমার দিকে খেয়াল রাখবেন।এ ব্যাপারে চম্পাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রিন্টু তালুকদার বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন সময় মাছুয়াখালী পুরাতন ব্রীজের সম্পূর্ণ মালামাল লিখিতভাবে করে নতুন পরিষদে জমা দিয়েছি। এ ব্যাপারে বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল মাষ্টার বলেন, আমিও শুনছি কে বা কার মাছুয়াখালী পুরাতন ব্রীজের সম্পূর্ণ মালামাল নিয়ে গেছে। উল্লেখ্য, কলাপাড়া উপজেলায় ভাঙ্গারী চোরই চক্র বেপরোয়া হয়ে উঠেছে। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত স্টিল,তামা,লোহা লক্কর ফ্রী স্টাইলে চোরাই পথে বিক্রি অব্যাহত থাকলেও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা নিরব দর্শকের ভুমিকায় অবতীর্ন। চোরাই চক্রের সাথে অর্থ সখ্যাতার বদৌলতে ভাঙ্গারী বানিজ্য জমজমাট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।