ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে প্রক্টরসহ আহত ৫, শ্রমিকদলের ৪ নেতা বহিষ্কার

পিরোজপুর প্রতিনিধি :
ডিসেম্বর ১৬, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববিদ্যালয়ের ব্যানারে শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক দলের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে প্রক্টরসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় শ্রমিক দলের ৪ নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি। সোমবার সকালে পিরোজপুর শহরের নিরব হোটেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ৪ জন পিরোজপুর জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিলেও এখনো পর্যবেক্ষণে রয়েছেন আহত প্রক্টর ড. মোঃ মুসা খান। এ ঘটনার পর বিশ্ব বিদ্যালয়সহ হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে পিরোজপুর শহরের বলেশ্বর নদীর পাড়ে শহীদে বেদীতে ব্যানার সহকারে ফুল দিতে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে বিশ্ববিদ্যালয়ের নামের ব্যানারটি সরিয়ে ফেলতে বলে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যানারটি সরিয়ে ফেলে। এরপর ফুল দেওয়া শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুসা খানসহ শিক্ষার্থীরা শহরের নিরব হোটেলে নাস্তা করার সময় শ্রমিক দলের ১৫-২০ জন তাদের উপর হামলা করে। এ সময় হাতাহাতিতে প্রক্টর সহ উভয় পক্ষের ৫ জন আহত হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২ শিক্ষার্থী ও শ্রমিক দলের ২ জন প্রাথমিক চিকিৎসা নেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শহীদুল ইসলাম জানান, শ্রমিক দলের লোকজন হামলা চালিয়েছে। এ ঘটনায় তারা থানায় মামলা দায়ের করবেন। এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের স্লোগান দিয়ে শিক্ষার্থীরা শহীদ বেদিতে প্রবেশ করছিল। এছাড়া বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এরপরও বিশ্ববিদ্যালয়ের নাম দেখে নেতাকর্মীরা ক্ষিপ্ত হন। পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, এ ঘটনায় মামলা দায়ের হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।