ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ডুমুরিয়ায় লতাবুনিয়া সমবায় সমিতির সাধারণ সভায় নির্বাচনে দিন ধার্য

ডুমুরিয়া প্রতিনিধি :
ডিসেম্বর ১১, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ডুমুরিয়ায় লতাবুনিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার সাহস ইউনিয়নে সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শংকর প্রসাদ গাইন। বার্ষিক সাধারণ সভায় সমিতির সার্বিক বিষয়ের উপর বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুশীল কুমার বালা, কোষাধ্যক্ষ অসিত কুমার মন্ডল, সদস্য যুবরাজ মন্ডল,অমর কান্তি বালা, সন্ধ্যা রানী মল্লিক, সুরঞ্জনা বালা প্রমূখ। সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২৬ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনের দিন ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।