ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনিতে পিকআপ উল্টে ২১০০ কক মুরগির মৃত

আশাশুনি প্রতিনিধি :
নভেম্বর ২২, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা-চাপড়া সড়কের ছয়ঘিরা এক মৎস্য ঘেরে মুরগি বহনকারী পিকআপ উল্টে ২১০০ পিচ সোনালী (কক) মুরগি মারা গেছে। পিকআপও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যার দিকে জেলার শ্যামনগর উপজেলা থেকে (ঢাকা মেট্রো-ন-১৩-৬৮১৩ নং) পিক আপ ২২০০ পিচ সোনালী (কক) মুরগি ক্রয় করে (কালিগঞ্জ-সাতক্ষীরা সড়ক খারাপ থাকায়) আশাশুনির মরিচ্চাপ ব্রীজ হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ব্রীজ পার হয়ে দ্রুতগামী পিকআপ চাপড়া-সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড়ের নিকটে ছয়ঘিরা জনৈক দবীর হাজীর মৎস্য ঘেরে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে। পানিতে ডুবে পিকআপে থাকা ২২’শ মুগীর মধ্যে ১০০ পিচ মুরগি স্থানীয় লোকজন ছুটে এসে জীবিত উদ্ধার করে, বাকী ২১শতর মত মুরগি মারা যায়। ওই রাতেই পিকআপটি চেইনকপ্পা কল দিয়ে উঠানো হলে তা থেকে মরা মুরগী উদ্ধার করে পিকআপে সাতক্ষীরার উদ্দেশ্য চলে যায়।  খবর পেয়েরফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আশাশুনি স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছানোর আগের পিকআপে থাকা ড্রাইভার সহ ৩ জন অল্প আহত হলে স্থানীয় লোকজন ভ্যানে করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরায় কেন্দ্রীয় জামায়াত আমিরের আগমন উপলক্ষে প্রতাপনগর জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠি

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরায় আগামী ৩০ নভেম্বর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বেলা ৩ টায় উপজেলার প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা মসজিদে ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়ন আমীর মাওঃ আল-আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের নমিনী আল. মুফতি মুহাদ্দিস হাফেজ মাও: রবিউল বাশার। প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য ও ইউপি চেয়ারম্যান আল. মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা জামায়াতের শুরা সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আল. মাওঃ আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার, সহকারী সম্পাদক শাহ অহিদুজ্জামান শাহীন, বাইতুলমাল সম্পাদক প্রভাষক মাওঃ আনোয়ারুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী,অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান, অধ্যক্ষ আল. মাওঃ বদরুল আলম, উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান প্রমুখ। সভায় আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরার জন সভায় সকল কর্মী সমর্থকদেরকে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জনান হয়। এরপরে আনুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্দোগে প্রস্তুতি সভায় উল্লেখিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আশাশুনির বুধহাটা খেয়াঘাটে বেতনা নদীতে বাঁশের সাঁকো নির্মান করল গ্রামবাসি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটা বাজার সংলগ্ন বেতনা খননের ফলে নদীর দুপাড় ভরাট হয়ে যায়। খরনের সময় বুধহাটা খেয়াঘাটে আড়াআড়ি বাঁধ দেয়া হয়। বর্ষা মৌসুমে পানি নিষ্কাষনের সার্থে বাঁধ কেটে পানি নিষ্কাষনের পথ সুগম করা হয়। নদী ভরাটের কারণে বন্ধ হয়ে যাওয়া ব্যস্ততম খেয়াঘাটে বেতনা নদীর উপর বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। শুক্রবার দিনভর বাহাদুরপুর ও বুধহাটা গ্রামবাসীর যৌথ উদ্দোগে ও অর্থায়নে সাঁকোটি নির্মাণ করা হয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নদী ভরাটের কারনে কেয়াঘাটটি বন্ধ হয়ে গেলে মানুষ পায়ে হেটে নদী পারাপার করতো। এক বছরাধিকাল নদী খনন কাজ শুরু হলে নদীতে বাঁধ দেওয়ায় মানুষ বাঁধের উপর দিয়ে পারাপার করতো। বর্ষা মৌসুমে অতি বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নদীর উপর আড়াআড়ি ভাবে মাটির বাঁধ কেটে দেয় উপজেলা প্রশাসন। এতে করে বাহাদুরপুর, কচুয়াসহ আশপাশের মানুষের সাথে বুধহাটা বাজারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। ভোগান্তি পোহাতে হয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বুধহাটা বাজারে আগত সাধারণ মানুষের। এ ভোগান্তি লাঘবের জন্য বাহাদুরপুর গ্রামবাসীর উদ্যোগে বাঁশ ও গাছের গুড়ি দিয়ে বুধহাটা খেয়াঘাটস্থ বেতনা নদীর উপর নির্মাণ করা হয় বাঁশের সাঁকো। শ্রমিক খরচ বাবদ পারাপার হওয়া মানুষ প্রতি দুই টাকা করে আদায় করতে দেখা গেলেও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। বুধহাটা গ্রামের খেয়াঘাটস্থ ইলেকট্রিক মেকানিক আমিনুর রহমান বলেন, সরকারি সহযোগিতা ছাড়াই বাহাদুরপুর গ্রামবাসীর উদ্যোগে সাঁকো নির্মাণ করায় একদিকে যেমন আমাদের অনেক ভোগান্তি কমেছে অন্যদিকে দুই গ্রামের মানুষের মধ্যে বন্ধন মজবুত হয়েছে। বাহাদুরপুর গ্রামের একাধিক বাসিন্দা বলেন, বেতনা নদীর খনন কাজ শেষ হলে সাঁকোর স্থলে একটি ব্রিজের দাবি জানান তারা।

আশাশুনির বাউশুলি প্রাথমিকের সিনিয়র শিক্ষকের বিদায় সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বাউশুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিবপদ বাছাড়ের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুহস্পতিবার সকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউশুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আয়োজনে অনঢ়ম্বর বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা নিরঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে ও সরকারি শিক্ষক আবু সাঈদ ও অভিভাবক ইয়াসিন আলী ফকিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্কুলের প্রতিষ্ঠাতা সরদার রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসান, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, ব্লু-গ্লোল্ড প্রকল্পের বুধহাটা আঞ্চলিক সভাপতি ও সনাতন ধর্মীয় নেতা ভবেন্দ্রনাথ সরকার, স্কুলের সাবেক সভাপতি আব্দুল বারেক, প্রধান শিক্ষক বিশ্ব রঞ্জন সরকার ও বিদায়ী সিনিয়র শিক্ষক শিবপদ বাছাড়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করে রাকিব হোসেন ও গীতা পাঠ করে যুথিকা বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের প্রাক্তন ছাত্রী বৃষ্টি মল্লিক, মরিয়ম খাতুন, সুমাইয়া সুলতানা ও শ্রাবন মল্লিক। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে ধর্মীয় গ্রন্থসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।