ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সাতক্ষীরার জনসভা সফল করতে প্রস্তুতি সভা

আশাশুনি প্রতিনিধি :
নভেম্বর ১৬, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতের কেন্দ্রীয় আমীরের সাতক্ষীরায় জনসভায় যোগদান করতে আশাশুনিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরা জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। জনসভা সফল করতে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ। সদর ইউনিয়ন জামায়াতের উদ্দোগে সাধারণ সম্পাদক আব্দুল হায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড সভাপতি মেম্বার সিরাজুল ইসলাম, মোবারক আলী, আব্দুল আজিজ, আবুল কাশেম, সাইফুল্লাহ আমীন প্রমুখ। সভায় কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের সাতক্ষীরার জনসভায় সকলকে যোগদান করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, মজলিসে শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাবেক এমপি গাজী নজরুল ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আশাশুনির হিমখালী ইজারাকৃত জলমহল জবর দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির মহেশ্বরকাটি হিমখালী জলমহল জবর দখলের হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামের আনারুল গাজীর ছেলে সাইরুল ইসলাম কর্তৃক থানায় ৬২৯ নং জিডি সূত্রে জানাগেছে, ইউনিয়নের বেউলা গাজীর মাঠ গ্রামের মৃত. ইছাক আলী সরদারের ছেলে শীষ মোহাম্মদ জেরী, মৃত. কেয়ামুদ্দীন সরদারের ছেলে রাশেদুল ইসলাম ও ফজলু সরদার এবং ইবা গাজীর ছেলে নাজমুল ইসলামকে বিবাদী করা হয়। বাদি সাইরুল মহেশ্বরকাটি মৌজার ১ নং খাস খতিয়ান ভূক্ত হিমখালী অনুমান ২০.২০ একর খাল জলমহাল সরকারের নিকট থেকে ইজারা নিয়ে শান্তপূর্ণভাবে মাছ চাষ করে আসছেন। বিবাদীরা জলমহলের নেটপাটা কর্তন, মাছ লুটপাট সহ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করলে বিবাদীদের বিরুদ্ধে সাইরুল বাদী হয়ে সাতক্ষীরা আদালতে পিটিশন মামলা (নং ১৯৯৯/২৪) দায়ের করেন। মামলাটি বিচারাধীন রয়েছে। মামলা বিষয়টি জানতে পেরে বিবাদীরা ক্ষুব্ধ হয়ে গত ১৫ নভেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে বাদিকে জলমহলের রাস্তায় একা পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও জলমহল জবর দখলের হুমকি দেন। তারপরও বাদিপক্ষ দখলের কাজে বাধা নিষেধ করলে বিবাদীরা তাকে মারপিট ও মিথ্যা মামলায় ঢুকিয়ে হয়রানির হুমকি প্রদান করেন। ভুক্তভোগী সাইরুল ইসলাম জলমহলে শান্তিপূর্ণ ভাবে মাছ চাষ এবং বিবাদীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।