ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

কুষ্টিয়া প্রতিনিধি :
নভেম্বর ১৬, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

গত কাল কুষ্টিয়ার চায়না গার্ডেন রেস্টুরেন্ট (কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর নীচ তলায়) জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার উদ্দ্যোগে সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহম্মদ আলতাফ হোসেন স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রহমান শাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, মোঃ কাজী মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সর্দার জুয়েল, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, অর্থসচিব মোঃ আবেদ আলী, অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহম্মদ কামরুল ইসলাম। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, দৈনিক প্রতিজ্ঞার সম্পাদক ও প্রকাশক নুরুন্নাহার সীমা, সদস্য আকতার হোসেন ও শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুকুলখসরু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সহ-সভাপতি এস এস রুশদী। অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহম্মদ কামরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।